প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৮, ২০২৪

নাইজেরিয়ায় বন্যা, কারাগার থেকে পালালো প্রায় ৩০০ বন্দি


নাইজেরিয়ায় বন্যা, কারাগার থেকে পালালো প্রায় ৩০০ বন্দি
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদিগুরি শহরের একটি কারাগার থেকে গত সপ্তাহে অন্তত ৩০০ জন বন্দি পালিয়ে গেছেন। বন্যায় কারাগারের দেয়াল ধসে পড়লে পালিয়ে যান তারা। রোববার নাইজেরিয়ার কারা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের নাইজেরিয়া কারেকশনাল সার্ভিসেসের (কারা কর্তৃপক্ষ) মুখপাত্র উমর আবুবকর এক বিবৃতিতে বলেন, পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে নিরাপত্তা সংস্থাগুলো অভিযান চালিয়েছিল। অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য বন্দীদেরও আটকের চেষ্টা চলছে। আবুবকর আরও বলেন, বন্যার কারণে শহরের স্টাফ কোয়ার্টারগুলোর পাশাপাশি মিডিয়াম সিকিউরিটি কাস্টডিয়াল সেন্টার এবং বিভিন্ন সংশোধনাগারের দেয়াল ভেঙে পড়েছে। বর্নো রাজ্যের রাজধানী মাইদিগুরিতে গত সপ্তাহে বন্যা দেখা যায়, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ভারী বৃষ্টির পর একটি বাঁধের পানি উপচে পড়লে এ বন্যা দেখা দেয়। এতে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি চিড়িয়াখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার কুমির ও সাপ বন্যার পানিতে ভেসে গেছে। নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনাবিষয়ক সংস্থার হিসাব অনুসারে, বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ১০ লাখ মানুষ বন্যার কবলে পড়েছিল। বন্যার কারণে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন।

সর্বশেষ :

‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা   ‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা   নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা   ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার   তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ   ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল   ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ   ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে   রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে