প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৩

নাটোরে প্রতারণার অভিযোগে গ্রেফতার-১


নাটোরে প্রতারণার অভিযোগে গ্রেফতার-১
নাটোরের বড়াইগ্রামে উচ্চ বেতনে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা মোঃ দেলোয়ার হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। বুধবার(২২শে ফেব্রুয়ারি) বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে ওয়ান-সেভেন হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার কররা হয়। গ্রেফতারকৃত মোঃ দেলোয়ার হোসেন (৪৮) বড়াইগ্রাম উপজেলার দিগ্যান এলাকার মোঃ তায়জাল প্রামানিকের ছেলে। ভুক্তভোগী মোঃ মন্টু প্রামানিকের(৪২) অভিযোগে সূত্রে জানা গেছে, উচ্চ বেতনের চাকুরী দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে আসামি ৩ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে জাল কাগজপত্র দিয়ে দুবাইয়ে তাকে দুবাই পাঠান। সেখানে অবস্থানরত ভুক্তভোগীকে কোনো কাজ না দিয়ে পাকিস্তানি দালালের কাছে বিক্রি করে দেয়। পরে পাকিস্তানি দালাল ভূক্তভূগীকে দিয়ে জোরপূর্বক বিনা পারিশ্রমিকে ৯দিন কাজ করান। পরে ভূক্তভোগী বুঝতে পেরে বিদেশে অবস্থানরত লোকজনের সহায়তায় দেশে ফিরে আসেন তিনি। র‌্যাব-৫ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে ওয়ান-সেভেন হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে প্রতারক চক্রের মূলহোতা মোঃ দেলোয়ার হোসেনকে (৪৮) গ্রেফতার করা হয়। পরে আসামি সাক্ষীদের উপস্থিতিতে প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা দায়ের করা হয়।

সর্বশেষ :

কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন   কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা   “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা   ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী   “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি?   কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে   প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি   রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের   এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের