প্রকাশিতঃ অক্টোবর ১৭, ২০২৩

নাটোর কাদিরাবাদ সেনানিবাসে রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ ও শপথ গ্রহন অনুষ্ঠিত


নাটোর কাদিরাবাদ সেনানিবাসে রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ ও শপথ গ্রহন অনুষ্ঠিত
নাটোরের বাগাতিপাড়া কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং রিক্রুট ব্যাচ- ২০২৩ এর শপথ গ্রহন এবং “সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৭ অক্টোবর) সকালে বাগাতিপাড়া কাদিরাবাদ সেনানিবাসে রিক্রুট ব্যাচের “সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ” ও শপথ গ্রহণ অনুষ্ঠিতত হয়েছে। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল ইফতেখার আনিস। রিক্রুটদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশে সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হিসেবে কঠোর প্রশিক্ষণ, শৃংখলা, নিয়মানুবর্তিতা, কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষায় কাজ করতে হবে। দেশ গঠনের সকল নবীন সৈনিকদের দায়িত্ব পালন করতে হবে। এসময় কুচকাওয়াজ প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন মেজর মোঃ রাইহানুজ্জামান। পরে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠানে ৯৪৫ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইঞ্জিনিয়ার্স এবং কোর অব মিলিটারি পুলিশ এ সৈনিক হিসেবে যোগদান করেন। কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনিরুজ্জামান এবং লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আইনুল হক। এছাড়াও প্রতিষ্ঠানের সামরিক ও অসামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

সর্বশেষ :

বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায়   বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন   জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!   ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে   ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে   বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস   সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র   কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!   ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!