প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪

নাটোর প্রাণ এগ্রো কারখানা বন্ধ ঘোষণা


নাটোর প্রাণ এগ্রো কারখানা বন্ধ ঘোষণা
শ্রমিকদের বিক্ষোভের মুখে নাটোরের প্রাণ এগ্রো কোম্পানির কারখানা ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার(২৭ সেপ্টেম্বর) সকাল থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত নাটোর প্রাণ এগ্রো কোম্পানি বন্ধ ঘোষণা করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) সকাল থেকে নাটোর একডালা এলাকায় অবস্থিত প্রাণ এগ্রো কারখানায় শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ অর্থনৈতিক বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ করেন। এর আগেও শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধি, অর্থনৈতিক বৈষম্য দূরসহ কর্তৃপক্ষের কাছে ১৩ দফা দাবি করেন। তবে এ দাবীর প্রেক্ষিতে কর্তৃপক্ষ কয়েক দফা দাবী মেনে নিলেও শ্রমিকরা সকল দাবী আদায়ে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর পুনরায় আবার বিক্ষোভ শুরি করেন। এতে আজ শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত এ প্রাণ এগ্রো কারখানাটি বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। এরআগে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা আবারও কারখানায় বিক্ষোভ শুরু করেন। এসময় শ্রমিকরা কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) হযরত আলীকে তার অফিসে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) মাছুদুর রহমান ও পুলিশ সুপার মারুফাত হোসাইন কারখানায় এসে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা নিরসনে আলোচনা করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা জেনারেল ম্যানেজার হযরত আলীকে রাতে কারখানা থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন। কারখানার নারী শ্রমিক পারভীন বেগম বলেন, পরিশ্রম অনুয়ায়ী আমাদের বেতন কম দেয় কোম্পানি। বছরে বেতন বাড়ানো কথা থাকলেও তা বাড়ানো হয় না। পেটের দায়ে বাধ্য হয়ে রা কাজ করি। আমাদের সব দিক থেকে ঠকানো হয়। তাই আমরা শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবী আদায়ে বিক্ষোভ করেছি। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। নাটোরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাছুদুর রহমান বলেন, গতকাল ঘটনাস্থলে আমি, পুলিশ সুপার ও সেনাবাহিনীর টিম কারখানায় গিয়েছিলাম। গিয়ে কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বন্ধ রয়েছে কারখানাটি। শ্রমিকদের দাবী আদায়ে মালিকপক্ষ আলোচনা করছেন।

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?