প্রকাশিতঃ মার্চ ১৩, ২০২৩

পঞ্চগড়ে সংঘর্ষ: ২৪ ঘণ্টায় আরও ৩ মামলা, গ্রেপ্তার ৩


পঞ্চগড়ে সংঘর্ষ: ২৪ ঘণ্টায় আরও ৩ মামলা, গ্রেপ্তার ৩
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায় ও পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ হত্যার ঘটনায় সোমবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ২৩টি মামলায় ১৯০ জনকে গ্রেপ্তার করা হলো। সোমবার সকালে জেলা পুলিশ এসব তথ্য জানায়। পুলিশ জানায় ও স্থানীয়রা জানান, সোমবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে সদর থানায় হত্যা, ডিজিটাল নিরাপত্তাসহ ১৮টি এবং বোদা থানায় পাঁচ মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫ হাজারের বেশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদের মধ্যে আহমদিয়া সম্প্রদায়ের যুবককে পিটিয়ে হত্যার মামলায় পাঁচ জনকে গেপ্তার দেখানো হয়। ঘটনার পর থেকে জেলাজুড়ে ব্যপক ধরপাকড় শুরু করে পুলিশ। বিভিন্ন এলাকায় প্রতিদিন গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনার পর থেকে পুলিশি গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে শহরের ফুলতলা, তুলাডর ডাংগা, রামের ডাংগা, রাজনগর খালপাড়াসহ কয়েকটি গ্রাম। পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, কোথাও গণগ্রেপ্তার করা হচ্ছে না। সহিংসতায় হাজার হাজার মানুষ ছিল। ২৩ মামলায় ১৫ হাজারের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মাত্র তিনজন অভিযুক্তকে ধরতে সক্ষম হয়েছি। এ পর্যন্ত ২৩ মামলায় মাত্র ১৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় সরাসরি জড়িতদেরই গ্রেপ্তার করা হচ্ছে। বর্তমানে সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক থাকলেও আমহদিয়া সম্প্রদায়সহ শহরে অতিরিক্তি পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। গত মার্চ শুক্রবার আহমদ নগরে আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিতে সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ সমর্থক মুসল্লিরা বিক্ষোভ করেন। তাদের অমুসলিম ঘোষণার দাবিতে শহরে ব্যাপক তাণ্ডব চালায় বিক্ষুব্ধরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় পঞ্চগড়। সংঘর্ষে দুই যুবক মারা যান। এক পর্যায়ে রাত ৮টায় ঘোষণা দিয়ে জলসা বন্ধ করা হয়। এরপরও শনিবার গুজব ছড়িয়ে আবারও ওই সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

সর্বশেষ :

‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা   ‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা   নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা   ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার   তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ   ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল   ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ   ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে   রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে