পণ্যমূল্য নিয়ন্ত্রণে এবার বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভোক্তা অধিদপ্তর


পণ্যমূল্য নিয়ন্ত্রণে এবার বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভোক্তা অধিদপ্তর
এবার রমজানে যে এলাকার বাজারে পণ্যমূল্যে অস্থিতিশীলতা দেখা যাবে, সেই বাজারের কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। রোববার রাজধানীর কারওয়ান বাজা‌রে টিসিবি অডিটোরিয়ামে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রমজান উপল‌ক্ষে নিত্যপ্রয়োজনীয় প‌ণ্যের মূল্য স্থি‌তিশীল ও সরবরাহ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক রাখার জন্য ঢাকা‌ জেলা ও ঢাকা সি‌টির অ‌ধীন সব বাজা‌রের সভাপ‌তি ও সাধারণ সম্পাদক‌দের অংশগ্রহ‌ণে এ সভা অনু‌ষ্ঠিত হ‌য়। সফিকুজ্জামান ব‌লেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ সরবরাহকারীরা বাজারে পণ্য কম দিচ্ছে। কিন্তু আমদা‌নি ও বাজারজাতকারীদের মিল থেকে প্রতিদিন কী পরিমাণ পণ্য বাজারে সরবরাহ করা হয় সেই তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ে আসে। সেই তথ্য অনুসারে বাজারের পণ্যের ঘাটতি হওয়ার কথা নয়। কিন্তু এরপরও বাজারে কেন অস্থিরতা তৈরি হয় তা বুঝে আসছে না। আমদানিকারকদের কাছে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের পর্যাপ্ত মজুদ আছে। এরপরও কোনো বাজা‌রে য‌দি অস্থিরতা তৈ‌রি হয়, তাহলে সেই বাজার ক‌মি‌টি‌র বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, \'প‌ণ্যের কোনো ঘাট‌তি নেই, ব্যবস্থাপনার ঘাট‌তি আছে। আমাদের উপর চাপ আছে, বলা হচ্ছে আমরা রিফাইনা‌রি বা মিল পর্যা‌য়ে অভিযানে যা‌চ্ছি না। সরকার নির্ধা‌রিত দা‌মের য‌দি ব্যত্যয় হয় তাহ‌লে এবার সেই পর্যা‌য়ে যা‌বে ভোক্তা অধিদপ্তর। প্রয়োজনীয়ও ব্যবস্থাও নেওয়া হবে। অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, ক্যাবের সভাপতি গোলাম রহমান প্রমুখ।

সর্বশেষ :

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড   আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি