প্রকাশিতঃ মার্চ ১৭, ২০২৩

পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর


পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গুলি করে আরও ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার গোপনে অভিযান চালিয়ে তাদের হত্যা করে। গত বছর থেকে ফিলিস্তিনের বেসামরিক এলাকায় ঢুকে হত্যার ঘটনা বেড়েছে। বৃহস্পতিবারের ঘটনাটি ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক গোপন অভিযানের মধ্যে সবশেষ হত্যাকাণ্ড। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা। ইসরায়েলি বাহিনীর হাতে নিহত তিন ফিলিস্তিনের পরিচয় প্রকাশ করেছে মন্ত্রণালয়। ইউসুফ শিরীম (২৯), নিদাল খাজীম (২৮) এবং ওমর আওয়াদিন (১৬)। যদিও চুতর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, জেনিনের শরণার্থী ক্যাম্পে অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। পশ্চিম তীরের পূর্ব দিকে অবস্থিত জেনিন। যেখানে গত বছর থেকে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা বেড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, শুধু ২০২২ সালেই ইসরায়েলি অভিযানে ১৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন। যাদের অধিকাংশ বেসামরিক।

সর্বশেষ :

‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা   ‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা   নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা   ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার   তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ   ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল   ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ   ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে   রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে