প্রতিদিনই ওকে আমার মনের কথা বলি: মিম


প্রতিদিনই ওকে আমার মনের কথা বলি: মিম
বিশ্ব ভালোবাসা দিবস আজ। ভালোভাসার কোনো দিনক্ষণ নাই। তবুও আজকের দিনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে যুগলদের কাছে। বিয়ের পরও ভালোবাসা বাসি হয় না। যেমনটি ঘটেছে নায়িকা বিদ্যা সিনহা মিমের জীবনে। ২০২২ সাল হলো মিম ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন। দুজন দুই আঙ্গিনার হলেও তাদের প্রেমে ভাটা পড়েনি আজও। মিম জানালেন, পাক্কা সাত বছর প্রেমের পর সনির গলায় মালা পরিয়েছেন তিনি। তাই প্রেমের বিয়েকেই তার কাছে সুবিধাজনক, শ্রেয় মনে হয়। প্রেমের বিয়ের পক্ষে মিম। বলেন, ‘যেহেতু আমি অ্যারেঞ্জ ম্যারেজ করিনি, তাই এটা সম্পর্কে খুব বেশি বলতে পারবো না। তবে অ্যারেঞ্জ বিয়ে আমার কাছে একটু অদ্ভুত লাগে। একটা অপরিচিত মানুষের সঙ্গে বিয়ে যায়! এতে এডজাস্ট হতে সময় লাগে।’ শুধু ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে নয়, সনিকে প্রতিদিনই মনের কথা, ভালোবাসার কথা বলেন মিম। নায়িকার ভাষ্য, ‘আমার কাছে ভালোবাসা দিবস আলাদা করে কিছু না। আমি মনে করি, প্রতিদিনই বিশেষ দিন। একটা দিন জীবন থেকে যাওয়া মানেই কিন্তু চিরদিনের জন্য চলে যাওয়া। তাই সবদিনকেই ভালোভাবে কাটানো, উদযাপন করা উচিত। ভালোবাসা দিবস বলে বলবো এমন নয়, প্রতিদিনই ওকে আমার মনের কথা বলি। ভালোবাসি অনেক; এটাই সবচেয়ে বড় কথা।’

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা