প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪

বন্ধুকে দেওয়া কথা রাখলেন না সাকিব আল হাসান


বন্ধুকে দেওয়া কথা রাখলেন না সাকিব আল হাসান
সাকিব আল হাসানের বেড়ে ওঠা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সেখানে সাকিবের রুমমেট ছিলেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু। বন্ধুর আকস্মিক অবসরের ঘোষণায় পিন্টুর প্রতিক্রিয়া, ‘ভারতে টেস্টের আগে সে যখন ইংল্যান্ডে ছিল তখন কথা হয়েছিল। সেই সময় অবসর নিয়ে তেমন আলোচনা হয়নি। তবে আমাদের বন্ধুদের আলোচনায় আমরা প্রায়ই খুনসুটি করি কে কবে অবসর নেব। ও (সাকিব) বলছিল ২০২৫ সালে নিতে পারি।’ সাকিব বাংলাদেশের কিংবদন্তি ক্রীড়াবিদ। অসংখ্য রেকর্ড সাকিবের, অর্জনও অনেক। তাই সাকিবকে ধুমকেতুর সঙ্গে তুলনা করলেন রুমমেট পিন্টু, ‘নক্ষত্র (ধুমকেতু) দেখতে যেমন ৭৫ বছর অপেক্ষা করতে হয়। সাকিব বাংলাদেশের ক্রিকেটের সেই নক্ষত্র। এই রকম নক্ষত্র দেখতে কত বছর অপেক্ষা করতে হয় সেটাই দেখার বিষয়।’ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি সাকিবের দুই ব্যাচ সিনিয়র। সাকিব আল হাসানের আকস্মিক সিদ্ধান্ত নিয়ে এমিলি জানিয়েছেন, ‘সে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় সম্পদ। তার না খেলার কারণে যে অভাব তৈরি হবে সেটা সহসাই পূরণ হওয়ার নয়। পারিপার্শ্বিক অবস্থা ও সবকিছু মিলিয়ে হয়তো সেই এই সিদ্ধান্ত নিয়েছে।’ সাকিবের বয়স এখন ৩৭ বছর। এই বয়সেও ভালো পারফরম্যান্স করছেন। এমিলি মনে করেন সাকিব চাইলে আরও খেলতে পারতেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ৪০ বছর বয়সেও খেলতে দেখা যায়। সে হিসেবে সাকিব আরও ২ বছর খেলতেই পারতেন।’ এদিকে বৃহস্পতিবার কানপুর টেস্টের আগেরদিন সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টিতে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন। সাকিবের এই সিদ্ধান্ত আলোড়ন তুলেছে গোটা ক্রীড়াঙ্গনেই।

সর্বশেষ :

ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী   ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ   ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ   আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা   ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও   সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার   ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল   রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা   আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা