বিএনপি ক্ষমতায় গেলে সব হত্যাকান্ডের বিচার করা হবে : নিতাই রায় চৌধুরী


বিএনপি ক্ষমতায় গেলে সব হত্যাকান্ডের  বিচার করা হবে : নিতাই রায় চৌধুরী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেছেন, ১৬ বছরে আওয়ামী লীগের নির্যাতন গুম, খুন, মিথ্যা মামলায় যে হয়রানি করা হয়েছে তাদের বিচার করা হবে। যারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। যারা এদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। বিগত সরকারের সমালোচনা করে এ্যাড.নিতাই রায় চৌধুরী বলেন, এদেশের মেহনতি মানুষ যারা হাড়ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে ফসল উৎপাদন করে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যবস্থা করেন তাদের সন্তানেরা লেখা-পড়া শিখে কোন চাকরি পাইনাই তারা কোন কাজও পাইনাই। অথচ আওয়ামী লীগের সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগকে চাকরি দেয়া হয়েছে। একটি স্কুলের পিয়ন নিয়োগ দিতে গেলেও বিগত ফ্যাসিস্ট সরকারের অপদার্থ অযোগ্য লুটেরা দুর্নীতিবাজ সংসদ সদস্যরা লক্ষ লক্ষ টাকা ছাড়া নিয়োগ দেয় নাই। পুলিশ প্রশাসন থেকে সমস্ত কিছু তৎকালীন সরকারের নির্দেশনায় পরিচালিত হয়েছে। তাদের পরিচালিত সরকারের আমলে কোন বিচার ছিল না সুপ্রিমকোর্ট থেকে নিম্ন আদালত সরকারের নির্দেশনায় পরিচালিত হয়েছে। সে সময়ে বহু নিরীহ মানুষকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মীদের ধরে নিয়ে গুম, হত্যা করা হয়েছে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ভোট একটা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। বিগত ১৬ বছর এই গণতান্ত্রিক অধিকার থেকে এদেশের মানুষ বঞ্চিত হয়েছে। আমি বিগত সময়ে শালিখা মুহাম্মদপুরের মানুষের সাথে ছিলাম ভবিষ্যতেও থাকবো। আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করুন। শনিবার (১২জুলাই) বিকালে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। শালিখা উপজেলা বিএনপি\'র সাবেক যুগ্ন-আহ্বায়ক ওয়াজেদ আলী সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, সদস্য মোতালেব হোসেন শিকদার,এ্যাড. রোকনুজ্জামান রোকন, শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন। এছাড়া মাগুরা জেলা বিএনপি, মোহাম্মদপুর উপজেলা, শালিখা উপজেলার ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক, কৃষকদল, শ্রমিক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট।

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা