প্রকাশিতঃ মে ১২, ২০২৪

বিশ্বকাপের আগে ইনজুরিতে তাসকিন


বিশ্বকাপের আগে ইনজুরিতে তাসকিন
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার ঠিক কয়েক দিন আগেই দুঃসংবাদ টাইগার শিবিরে। দেশের তারকা পেসার তাসকিন আহমেদ ইনজুরিতে আক্রান্ত। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আজ খেলতে পারেননি তাসকিন আহমেদ। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে চার বাঁচাতে গিয়ে ইনজুরিতে পড়েন তাসকিন। ম্যাচটি ৫ রানে জিতে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা। তবে তার ইনজুরি কতটা গুরুতর এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে রান বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে ইনজুরিতে পড়েন তাসকিন। এখনো ব্যথা আছে তার। এজন্য পঞ্চম ম্যাচে খেলতে পারেননি তাসকিন। তাসকিন পর্যবেক্ষণে আছেন। আমরা তার দেখাশোনা করছি ।’ ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজে দুর্দান্ত ফর্ম ছিলেন তাসকিন। আজ তাসকিনকে ছাড়া খেলতে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর থেকেই ইনজুরি জড়িয়ে আছে তাসকিনের সঙ্গে। এমনকি ইনজুরিকে দূরে রাখতে টেস্ট ক্রিকেট থেকে বিশ্রামও নিয়েছেন তিনি। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন কাঁধে চোট পাওয়ার কারণে শ্রীলংকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাসকিনকে। ইনজুরি থেকে সুস্থ হয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরেন তিনি। বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি ছিল তার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। অথচ সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারেননি তাসকিন। যে কারণে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সর্বশেষ :

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি   ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা   রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত   সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!   পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে   প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ   গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন   কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন