ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার মামলা


ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার মামলা
চট্টগ্রামে বৃদ্ধ বাবাকে ভরণপোষণ না দেওয়া, অর্থ-সম্পদ আত্মসাৎ এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মো. ইয়াছিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা ইয়াসমিনের আদালতে হাফেজ আবুল মোজাফফর (৭৮) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আবুল মোজাফফরের বাড়ি জেলার লোহাগাড়ার চরম্বা মাইজভিলা এলাকায়। তিনি নগরের গণি বেকারি সংলগ্ন হযরত মোল্লা মিসকিন শাহ (রাহ.) মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত রয়েছেন। বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, ভরণপোষণ না দেওয়া, অর্থ আত্মসাৎ, সম্পত্তি আত্মসাতের চেষ্টাসহ একাধিক অভিযোগে ছেলে ইয়াছিনের ছেলের মামলাটি করেছেন বাবা। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে লোহাগাড়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৪ সাল থেকে আবুল মোজাফফরের জমি ও ঘর দখলে নিয়ে বসবাস করছেন ছেলে ইয়াছিন। তার নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ প্রয়োগ এবং না দেওয়ায় হত্যার হুমকিও দিয়েছেন তিনি। এ ছাড়াও তিনি বাবার কাছ থেকে ব্যবসার কথা বলে এবং পরিবারের বিভিন্ন প্রয়োজনের অজুহাতে ৩ লাখ ৭ হাজার ৪৩৫ টাকা ধার নিয়ে তা আত্মসাৎ করেছেন। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ২০১৬ সালের ৯ অক্টোবর আবুল মোজাফফর সড়ক দুর্ঘটনায় আহত হলে অসুস্থ অবস্থায় লোহাগাড়ার আধুনগর সাব রেজিস্ট্রি অফিসে হেবা দলিলে স্বাক্ষর নেন ইয়াছিন। তবে সাত ছেলে-মেয়েকে বঞ্চিত করে শুধু ইয়াছিনকে সম্পত্তি লিখে দিতে অপারগতা জানান। এ নিয়ে দ্বন্দ্বে গত ১৫ ফেব্রুয়ারি গ্রামের বাড়ির সব সম্পত্তি নিজের দাবি করে বাবাকে বাড়ি থেকে বের করে দেন ইয়াছিন। এ ছাড়া ধার নেওয়া টাকা ফেরত চাইলে উল্টো আরও ১০ লাখ টাকা দাবি করেন ইয়াছিন। এরপরই আবুল মোজাফফর মামলাটি দায়ের করেন। প্রসঙ্গত, ২০১৩ সালে সরকার বাবা ও মায়ের ভরণপোষণ নিশ্চিত করতে পিতা-মাতার ভরণপোষণ আইন-২০১৩ প্রণয়ন করেন। ওই আইন অনুযায়ী, পিতা-মাতা বা দাদা-দাদি বা নানা-নানিকে ভরণপোষণ দিলে বাধ্য সন্তানরা।

সর্বশেষ :

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড   আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি