প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৭, ২০২৫

ভাঙচুর ও অগ্নিসংযোগ ‘শক্তভাবে প্রতিহতের’ ঘোষণা অন্তর্বর্তী সরকারের,গভীর রাতে বিবৃতি


ভাঙচুর ও অগ্নিসংযোগ ‘শক্তভাবে প্রতিহতের’ ঘোষণা অন্তর্বর্তী সরকারের,গভীর রাতে বিবৃতি
সারাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় \'গভীর উদ্বেগ\' প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার দিবাগত রাত একটায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়। এতে বলা হয়, \"অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে।\" \"সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে,\" বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, \"অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।\" দু\'দিন ধরে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বাড়ি-ঘর ও শেখ মুজিবের প্রতিকৃতি ভাঙচুর করা হয়। এসব ঘটনায় সরকারের দিক থেকে সেভাবে শক্ত অবস্থান দৃশ্যমান ছিল না। ফলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে সরকারের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়, \"ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।\" একই সঙ্গে বলা হয়, \"পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটেছে।\" এরপর রাতে দেওয়া বিবৃতিতে সরকারের শক্ত অবস্থানের কথা তুলে ধরা হয়।

সর্বশেষ :

ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী   ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ   ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ   আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা   ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও   সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার   ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল   রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা   আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা