প্রকাশিতঃ ডিসেম্বর ৩, ২০২৪

ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে: স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ


ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে: স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ
বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার ঘটনায় ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ। সোমবার সংগঠনটির মিডিয়া উপকমিটির সদস্য তামিম আহসান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সোমবার ভোরে আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীরা বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণের ঘটনায় স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ তীব্র নিন্দা জানাচ্ছে। বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতেই তারা পতাকার খুঁটি ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন, ১৯৬১ এর সুস্পষ্ট লঙ্ঘন। এতে আরও বলা হয়, এদিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা সীমান্ত লাইন ক্রস করে অবৈধভাবে বাংলাদেশেও প্রবেশের চেষ্টা করে। যেটি বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি উস্কানিমূলক আচরণ। স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ অবিলম্বে এসব ঘটনার তদন্তপূর্বক অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে। এ সব ঘটনায় ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে, নাহলে তারা প্রতিবেশীর মর্যাদা হারাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারত সরকারের মনে রাখা প্রয়োজন যে, সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদসহ বাংলাদেশের আপামর জনতা যে কোনো সময় মাঠে নামতে সদা প্রস্তুত।

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?