প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২১, ২০২৩

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ২ লাখ বাড়ি তৈরি হবে: এরদোয়ান


ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ২ লাখ বাড়ি তৈরি হবে: এরদোয়ান
তুরস্কের দক্ষিণাঞ্চলে প্রায় দুই লাখ বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলে এক লাখ ৯৯ হাজার ৭৩৯টি বাড়ি নির্মাণ করা হবে। খবর: আলজাজিরা’র। ভূমিকম্পে বিধ্বস্ত প্রদেশগুলোতে আগামী মাস থেকেই এই পুননির্মাণের কাজ শুরু হবে বলে জানান এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এসব ভবনের কোনোটি তিন-চারতলার বেশি হবে না।’ গত ৬ ফেব্রুয়ারি ভোরে আঘাত হানা ভূমিকম্পে তুরস্ক-সিরিয়া মিলে ৪৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এমন ভয়াবহ ঘটনার পর গতকাল সোমবার রাতে দক্ষিণাঞ্চলের হাতায় প্রদেশে দুবার ভূমিকম্প অনুভূত হয়। আশপাশের কয়েকটি দেশেও কম্পন অনুভূত হয়। ৬ ফেব্রুয়ারির ওই ভূমিকম্পে এক লাখ ১০ হাজারের বেশি ভবন বিধ্বস্ত হয়। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

সর্বশেষ :

বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট!   বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান   নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস   জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি   বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী   বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম   আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে  ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান   ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান