প্রকাশিতঃ অক্টোবর ২০, ২০২৩

মাগুরায় দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


মাগুরায় দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ‘সংবাদ উপস্থাপন ও লেখার কৌশল’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক এর আয়োজনে মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় অংশ নেন জেলার ৬০ জন সাংবাদিক। সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। প্রশিক্ষন কর্মশালায়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক এর সদস্য সচিব দৈনিক সংবাদ ও এখন টিভির মাগুরা প্রতিনিধি রূপক আইচের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, দৈনিক প্রথম কথা পত্রিকার যুগ্ম সম্পাদক সুনীতি কুমার বিশ্বাস, এনটিভির মাগুরা স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক, মাগুরা রিপোর্টাস ইউনিটির সভাপতি এইচ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী, সহ-সভাপতি মোঃ আলী আশরাফ দপ্তর সম্পাদক শাহীন খন্দকার, কোষাধক্ষ্য খন্দকার নজরুল ইসলাম মিলন সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, সাংবাদিকতায় পেশাদারিত্ব আনতে হলে দক্ষতা ও প্রশিক্ষণের কোন বিকল্প নেই। মফস্বলে সাংবাদিকদের প্রশিক্ষণের সুযোগ খুবই সীমিত। মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক সাংবাদিকদের প্রশিক্ষণের যে উদ্যোগ নিয়েছে সেটা খুবই প্রশংসনীয়। এ ধরণের উদ্যোগ বাস্তবায়নে আগামীতেও পাশে থাকার আশ্বাস দেন তিনি। কর্মশালায় সাংবাদিকদের সংবাদ উপস্থাপন ও সংবাদ লেখার কৌশলসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করেন ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম।

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?