প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯১ অভিবাসী গ্রেফতার


মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯১ অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় লোহার রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯১ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার সিনার হারিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বুধবার অভিবাসন বিভাগ (জেআইএম) একটি সমন্বিত অভিযানে পাহাং রাজ্যের কুয়ানতানের গেবেং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি মেটাল রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেফতার করা হয়। শুক্রবার রাজ্যের অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, জনসাধারণের ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, পাহাং রাজ্যের জনশক্তি বিভাগের সহযোগিতায় পাহাং স্টেট জিআইএম এবং পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতরের এটিপসম এবং এএমএলএ প্রতিরোধ বিভাগের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিদেশি শ্রমিকরা লোহার স্তূপে ভরা একটি বড় কারখানা এলাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। গেফতারকৃতদের মধ্যে চীনের ৪৩, পাকিস্তানের ২১, বাংলাদেশ ১৯, ইন্দোনেশিয়া ১, চীনের ৫ নারী এবং মিয়ানমারের দুই নারী রয়েছেন। যাদের বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে।

সর্বশেষ :

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি   ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা   রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত   সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!   পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে   প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ   গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন   কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন