প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১০, ২০২৫

ম‍্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ


ম‍্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
অনতিবিলম্বে শূন্যপদে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ ও উচ্চশিক্ষার সুযোগসহ ৪ দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ১১ শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। আহত শিক্ষার্থীরা হলেন– নওগাঁ ম্যাটসের মেহরাব, প্রাইম ম্যাটসের এরশাদুল হক, শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান, সোহাগ, আমানুল্লাহ, ট্রমা ম্যাটসের সায়মা, সুমাইয়া খাতুন, তাহমিনা আক্তার তমা, বরিশাল জমজম ম্যাটসের মোহাম্মদ রাসেল, গাজীপুর ম্যাটসের শিহাব ও কুষ্টিয়া ম্যাটসের আরাফাত। এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করেন ম্যাটস শিক্ষার্থীরা। এসময় বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন তারা। শিক্ষার্থীদের দাবি, আশ্বাসের নামে আবারও মুলা ঝোলানোর চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা আজই ম্যাটস বৈষম্যের সুরাহা চাই, আর রাজপথে এসে আন্দোলন করতে চাই না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকের পরও সচিবালয় অভিমুখে লং মার্চ কেন- জানতে চাইলে ম্যাটস শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, আমাদের শাহবাগে বসিয়ে রেখে মন্ত্রণালয়ে বৈঠক করলে হবে না। বৈঠক আমাদের নিয়ে করতে হবে।

সর্বশেষ :

ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী   ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ   ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ   আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা   ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও   সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার   ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল   রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা   আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা