প্রকাশিতঃ মার্চ ২৬, ২০২৩

যাত্রী বেশে ছিনতাই: পাইপগানসহ ২ ছিনতাইকারী গ্রেফতার


যাত্রী বেশে ছিনতাই: পাইপগানসহ ২ ছিনতাইকারী গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতায়ের কাজে ব্যবহৃত ১টি পাইপগান, ছিনতাইকৃত অটোরিকশা ও একটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতার মোশারফ হোসেন মাসুদ(২২) মামুনুর রশিদকে (২৬) উপজেলার ৯নং দেউটি ইউনিয়নের পালপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। শনিবার (২৬ মার্চ) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাইমুড়ীর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের আমজাদ হাজী বাড়ির ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, গত সোমবার রাত সাড়ে ১১ দিকে ছিনতাইকারী মামুন সোনাইমুড়ী বাইপাস মোড় থেকে যাত্রীবেশে কামাল হোসেনের ব্যাটারী চালিত অটোরিকশায় ১৫০ টাকা ভাড়ায় উপজেলার বারুলের উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে তার অপর ২জন সঙ্গী ধৃত মাসুদ ও পলাতক আরিফ মাস্ক পরিহিত অবস্থায় সেই রিকশায় যাত্রীবেশে উঠে। পরবর্তীতে বারুলের নির্জন স্থানে গিয়ে তারা চালকের গলায় ধারালো চাকু ধরে তার পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে চলে যায়। তিনি আরো জানান, আসামিরা দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে প্রাথমিক ভাবে জানা যায়।

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?