যানজট নিরসনে রঙিন স্বপ্ন এখনো সাদাকালো


যানজট নিরসনে রঙিন স্বপ্ন এখনো সাদাকালো
বগুড়ায় অটোরিকশায় রং করে যানজট নিরসনের প্রস্তাব ঝুলে গেছে। সেইসঙ্গে থেমে গেছে পরীক্ষামূলকভাবে ইজিবাইককে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও। স্থানীয় প্রশাসন ও পৌরসভার মধ্যে মতানৈক্যের কারণে এই উদ্যোগ সফল হয়নি। অন্যদিকে, প্রচণ্ড যানজটে শহরে এখন চলাচল করাই দায় হয়ে গেছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় মানুষের চেয়ে অটোরিকশার পরিমাণ বেশি দেখা যায়। নিয়ম না মানা, যত্রতত্র পার্কিং ও বেপরোয়া চলাচল এখন বিষফোঁড়ায় পরিণত হয়েছে। শহরকে চলাচল উপযোগী করে গড়ে তোলার এই প্রস্তাবনা এখন দাবি হিসেবে জাতীয় সংসদে পর্যন্ত উত্থাপিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, গতবছরের ১ আগস্ট থেকে বগুড়া শহরে যানজট নিয়ন্ত্রণে দুই রঙের ইজিবাইক চলার কথা ছিল। সিদ্ধান্ত মতো এর আগেই লাল ও সবুজ রঙে শহরে চলা ইজিবাইক বিভক্ত করার পরিকল্পনা ছিল। একদিন পরপর শহরে আলাদাভাবে লাল এবং সবুজ রঙের ইজিবাইকগুলো চলাচল করার কথা ছিল। প্রশাসনের এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল শহরবাসী। কিন্তু এই উদ্যোগ পরে আর আলোর মুখ দেখেনি। একইভাবে পরীক্ষামূলকভাবে দুই হাজার ইজিবাইকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াটিও থেমে আছে।

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা