প্রকাশিতঃ এপ্রিল ১৪, ২০২৩

যে কারণে কুকুরের বিরুদ্ধে থানায় অভিযোগ


যে কারণে কুকুরের বিরুদ্ধে থানায় অভিযোগ
নানা কারণে মানুষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার কথা কার না জানা। কিন্তু এবার জানা গেল, কুকুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুনতে উদ্ভট হলেও ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলার কারণে অভিযোগটি দায়ের করা হয়েছে। পোস্টারটি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির। যদিও অভিযোগটি দায়ের করেছে বিরোধী পক্ষ। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থানায় বিরোধী নেতা তেলুগু দেশমের সমর্থক দেসারি উদয়শ্রী নামের এক মহিলা ওই অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, আসলে অভিযোগটি তীব্র ব্যাঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, একটি কুকুর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেস নেতা ওয়াইএস জগন্মোহন রেড্ডির একটি পোস্টার ছিঁড়ে কুটিকুটি করছে। পোস্টারটিতে লেখা রয়েছে ‘জগনান্না মা ভবিষ্যতু’। অর্থাৎ জগন ‘আন্না’ আমাদের ভবিষ্যৎ। আর সেই ঘটনায় বিরোধী দলের সমর্থকের ওই ব্যাঙ্গাত্মক চিঠি (অভিযোগ)। চিঠিতে দাবি করা হয়েছে, এটা মুখ্যমন্ত্রীর অপমান। দ্রুত ওই কুকুর এবং কুকুরটিকে যারা উস্কানি দিয়েছে এবং যারা ওই ভিডিও ক্লিপটি ভাইরাল করেছে; তাদের সকলকে গ্রেফতার করার দাবি তুলেছেন অভিযোগকারী। অনেকে মনে করছেন, উদয়শ্রীর এহেন অভিযোগের পেছনে আসলে রয়েছে তীব্র কটাক্ষ। চিঠিতে তার সরস খোঁচা থেকেই সেটা বোঝা যায়। কারণ উদয়শ্রীর দাবি, আমরা যদিও জগন্মোহন রেড্ডিকে সম্মান করি। কিন্তু অন্ধ্রপ্রদেশে এমনকি একটি কুকুরও তাকে অপমান করছে। আগে থেকেই ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার অভিযোগ তুলেছে বিরোধীরা। তেলুগু দেশমের পক্ষ থেকে এমন খোঁচাও সেই সমালোচনারই অংশ বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ :

কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন   কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা   “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা   ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী   “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি?   কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে   প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি   রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের   এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের