রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হলেন নবনির্বাচিত ছয় এমপি


রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হলেন নবনির্বাচিত ছয় এমপি
সদ্য নির্বাচিত ছয়জন সংসদ সদস্য আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন এই ছয় এমপিকে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলমের স্বাক্ষরে বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। নতুন এ ছয়জন এমপি ভোটার হিসেবে যুক্ত হয়ে রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার হলেন ৩৪৯ জন। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের আগে গত ২৪ জানুয়ারি প্রথমে ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। সেখানে ভোটার ছিল ৩৪৩ জন। বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয় আসনে গত ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ীরা ৮ ফেব্রুয়ারিতে শপথ নেন। শপথ নেয়ার ফলে এমপি হিসেবে গণ্য হওয়ার প্রেক্ষাপটে তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে তালিকা সংশোধন করা হয়েছে। নতুন ভোটার হিসেবে ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ (বিভক্তি নম্বর-৫), বগুড়া-৪ আসনের জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন (বিভক্তি নম্বর-৩৯), বগুড়া-৬ আসনের আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু (বিভক্তি নম্বর-৪১), চাপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মুহ. জিয়াউর রহমান (বিভক্তি নম্বর-৪৪), আওয়ামী লীগের চাপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদুদ (বিভক্তি নম্বর-৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের স্বতন্ত্র সদস্য আবদুস সাত্তার ভূঞা (বিভক্তি নম্বর ২৪৪)। জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে একটি আসন (সংরক্ষিত ৫০/বিভক্তি ৩৫০) শূন্য থাকায় ভোটার হলো ৩৪৯টি। নির্বাচন কমিশন গত ২৫ জানুয়ারি ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী কর্মকর্তার (সিইসি) দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ১৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৯ ফেব্রুয়ারি।

সর্বশেষ :

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড   আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি