প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২০, ২০২৩

সিএইচডিইউতে মির্জা ফখরুল, রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত


সিএইচডিইউতে মির্জা ফখরুল, রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিএইচডিইউ’তে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, এখন পর্যন্ত কোনো ঝুঁকি বা জটিলতা খুঁজে পাননি চিকিৎসকরা। রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আজ সোমবার দুপুরে হাসপাতালে মির্জা ফখরুলের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানান। জাহিদ হোসেন বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগের ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বিশেষ করে ওনার (মির্জা ফখরুল) চিকিৎসক ডা. মমিনুজ্জামান দেখেছেন। বিএনপির এই নেতা আরও বলেছেন, আপাতত সিএইচডিইউ\'তে অবজার্ভেশনের জন্য রাখা হয়েছে। এখানে রাখার পর ওনার রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসতে কয়েক ঘণ্টা সময় লাগবে। রিপোর্ট দেখে পরবর্তীতে চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করা হবে। এর আগে প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। এরপর অসুস্থবোধ করায় আজ বেলা ১২টার দিকে বিএনপি মহাসচিবকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন। দু\'জনই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

সর্বশেষ :

বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট!   বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান   নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস   জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি   বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী   বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম   আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে  ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান   ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান