প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪

স্পেনের উদ্যোগে ইসরাইল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র নিশ্চিতে বৈঠক


স্পেনের উদ্যোগে ইসরাইল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র নিশ্চিতে বৈঠক
ইসরাইল-ফিলিস্তিনের জন্য একটি দ্বি-রাষ্ট্র সমাধান নিশ্চিতে স্পেনে একত্রিত হয়েছে আরব, তুর্কি এবং ইউরোপীয় ইউনিয়নের একদল কর্মকর্তা। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইউরো নিউজ। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত থামাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনার জন্য আরব-ইসলামিক গোষ্ঠী এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে মাদ্রিদে বৈঠক আয়োজন করে স্পেন। বৈঠক শেষে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, তার দেশ গাজায় চলমান সংঘাত বন্ধে কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত যুদ্ধবিরতি প্রচেষ্টাকে সমর্থন করছে। তিনি হামাসের প্রতি ইসরাইলি জিম্মিদের মুক্তির আহ্বান জানান । একইসঙ্গে ইসরাইলের উপর গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশে জরুরি প্রয়োজনের উপর জোর দেন। এর আগে গত মে মাসে স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ডের আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। যা ইসরাইলের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। মনক্লোয়া প্রাসাদে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ফিলিস্তিন, সৌদি আরব, স্লোভেনিয়া, নরওয়ে, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া আরব লীগের মহাসচিব, কাতারের প্রতিমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেলও উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী   ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ   ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ   আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা   ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও   সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার   ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল   রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা   আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা