২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ


২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ
নগরের একটি আবাসিক এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনের জন্য ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল চাঁদাবাজরা। না পেয়ে রোববার (২৬ জুলাই) সকালে মুখে মাস্ক পরে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। তারা নির্মাণশ্রমিক ও প্রহরীদের মারধর করে এবং তিনটি ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দীঘিরপাড়–ভাটিয়ারী লিংক রোড–সংলগ্ন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, এ এলাকায় নীরবে বড় অঙ্কের চাঁদাবাজি চলছে। বেশ কয়েকটি নির্মাণাধীন বাড়িতে চাঁদা দাবি করা হয়েছে। হাটহাজারী থানার বড় দীঘিরপাড়ের পাইকারি চাল ও চিনির ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন ১০ তলা ওই ভবন নির্মাণ করছিলেন। তিনি জানান, এক মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। শহরে একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলার ঘটনার পর সবাই প্রতিবাদ করলে তারা একটু নীরব ছিল। এক সপ্তাহ ধরে আবার ফোন করছে চাঁদার জন্য। বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। এ ঘটনায় তিনি মামলা করবেন। চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে বাড়িটিতে হামলার ঘটনা দেখেছি। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশপাশের ভবনে চাঁদা দাবি প্রসঙ্গে তিনি বলেন, তিনি বলেন, আমরা ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে চাঁদা দাবির বিষয়টি জেনেছি। গত ১৩ জুলাই নগরের চকবাজার অ্যাকসেস রোডে ডিডিএন নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে র‌্যাব পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করে। তারও আগে একজন শিল্পপতির বাসার সামনে সশস্ত্র মহড়া দিয়েছিল সন্ত্রাসীরা।

সর্বশেষ :

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই   আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম?   দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল   রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ   শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি   কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে   এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা   পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার   কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার