প্রকাশিতঃ মার্চ ৬, ২০২৩

৭২ যাত্রী নিয়ে উড়ালের সময় ফেটে যায় বিমানের চাকা, জরুরি অবতরণ ঢাকায়


৭২ যাত্রী নিয়ে উড়ালের সময় ফেটে যায় বিমানের চাকা, জরুরি অবতরণ ঢাকায়
কলকাতা থেকে ঢাকায় আসার জন্য উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের চাকা ফেটে যায়। এতে বিমানটিতে থাকা ৭২ জন যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত বিমানটি যাত্রীদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে পেরেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–৩৯২ ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটে। কলকাতার স্থানীয় সময় সকাল ৯টা ১৯ মিনিটে উড়োজাহাজটি উড্ডয়ন করে। পরে ঢাকায় সকাল ১০টা ৩ মিনিটে সেটি নিরাপদে অবতরণ করে। জানা যায়, উড়োজাহাজটি ড্যাশ ৮-৪০০ মডেলের। এর পেছনের ডান পাশের চাকার টায়ার ফেটে যায়। উড়োজাহাজটি অবতরণের সময় জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছিল।

সর্বশেষ :

বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায়   বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন   জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!   ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে   ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে   বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস   সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র   কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!   ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!