অসুস্থ্য খাদ্যমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।


অসুস্থ্য খাদ্যমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া  হয়েছে।
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার পিত্তথলিতে প্রদাহ জনিত কারণে কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। আজ সকালে নওগাঁ থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়েছে। খাদ্য মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, গত ১ মার্চ মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা সাপাহার-পোরশা-নিয়ামতপুরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও ৬ মার্চ নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে নওগাঁয় যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন। জানা যায়,তিনি শুক্রবার পোরশায় রাজনৈতিক কর্মসূচি চলাকালীন শারিরিক অসুস্থতা অনুভব করেন। সন্ধ্যায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষার ফলাফলে দেখা যায় খাদ্যমন্ত্রীর পিত্তথলীতে সামান্য ইনফেকশন রয়েছে। সিভিল সার্জন ঢাকা যাওয়ার পরামর্শ দিলেও তিনি ঢাকা না গিয়ে স্কয়ার হাসপাতালের প্রখ্যাত ডা. প্রফেসর সানোয়ার হোসেন এর তত্বাবধানে বাসায় থেকে চিকিৎসা নেন। ৬ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও সফল বাণিজ্যমন্ত্রী মরহুম জনাব আব্দুল জলিল সাহেবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় অংশ নিতে ঢাকায় গমন না করে কালক্ষেপণ করতে থাকেন। এতে তাঁর প্রদাহের মাত্রা বেড়ে যায়। পিআরও কামাল হোসেন বলেন, মন্ত্রীর শরীরীক খুব জটিলতা নেই। তবে ডাক্তারের পরামর্শে আরো উন্নত চিকিৎসার জন্য সকাল দশটা চল্লিশ মিনিটে তাঁকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিবেন।

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা