প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬

আত্রাই ওসির সাহসীকতায় মহাসড়কে রুখে দিল ছিনতাই চেষ্টা


আত্রাই ওসির সাহসীকতায় মহাসড়কে রুখে দিল ছিনতাই চেষ্টা
নওগাঁ -নাটোর আঞ্চলিক মহসড়কে আবারো বেড়েছে ছিনতাই কারি দৌরত্ন। দুর্বৃত্তদের দ্বারা পথচারী আক্রান্ত ও ছিনতাইয়ের শিকার। আত্রাই থানা ওসির সাহসী পদক্ষেপে ছিনাতাইয়ের কবল থেকে রক্ষা পেল পথচারী। মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর দিবাগত রাতে একটি পিকাপ ভ্যানের গতিরোধ করে ছিনতাই চেষ্টা করে দলবদ্ধ ছিনতাই কারী। এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি)মাহবুব আলম বলেন, প্রতিদিনের ন্যায় মহাসড়কে চলাচল নিরাপদ ও ঝুঁকি মুক্ত রাখতে টহলে ছিলেন তিনি। রাত আনুমানিক সাড়ে বারটা নাগাদ অন্যান্য দিনের তুলনায় মহাসড়কে যানবাহন চলাচল হঠাৎ অনেক স্থবির হয়ে যায়। সন্দেহ হয় সড়কে কিছু হয়েছে কিনা তাৎক্ষণিক তিনি টহল গাড়ি নিয়ে মহসড়কের শাহাগোলা অভিমুখে রওন দেন, সড়কের ভড়মাধাই মুরি এলাকায় পৌঁছে দেখেন যানবাহন জটলা, একটি পিকাপ ভ্যান দলবদ্ধ ছিনতাই কারীর কবলে পড়েছে। সাহসীকতার সাথে তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে, পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়মিত টহল ও পুলিশের সময়োপযোগী পদক্ষেপে বিভিন্ন সময় অপরাধ, ছিনতাই ও অপ্রীতিকর ঘটনা রোধ করেছে। জানাগেছে একই রাতে মঙ্গলবার ভোর রাতে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া লেক্রসিং এলাকায় পুলিশ বক্সের অদুরে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভোর রাতে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া লেক্রসিং এলাকায় পুলিশ বক্সের অদুরে এই ঘটনা ঘটে। নাহিদুল ইসলাম আত্রাই উপজেলার মির্জাপুর ভবানীপুর কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক এবং আবু রায়হান রাণীনগর উপজেলার আবাদপুকুর এলাকার বাসিন্দা। ‎নাহিদুল ইসলাম জানান,তিনি এবং তার একজন্য সাবেক ছাত্র ব্যবসায়ী আবু রায়হান নওগাঁ থেকে মঙ্গলবার ভোর অনুমানিক সাড়ে ৪টা নাগাদ একটি অটোরিক্সা ভাড়া নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলাম। এসময় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া রেলক্রসিং এলাকায় পুলিশ বক্সের অদুরে পৌছলে ৬/৭জন মুখোষধারী ছিনতাইকারীরা পথরোধ করে। এরপর হাসুয়া,লোহার রড দিয়ে মারধর করে কাছে থাকা প্রায় ৪৩হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা দাড়িয়ে থেকে আমাদেরকে আত্রাইয়ের দিকে যেতে বাধ্য করে। ‎রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলাম বলেন,এঘটনা আমার জানানেই বা এখনো কেউ জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।