আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা তার সঙ্গে আয়নাঘর পরিদর্শনে থাকবেন বলেও জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং এক বার্তায় জানায়, যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়েছে। রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়।
আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা তার সঙ্গে আয়নাঘর পরিদর্শনে থাকবেন বলেও জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস উইং এক বার্তায় জানায়, যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা।
এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়েছে।
রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়।