ইয়াবা ও গাঁজাসহ নারী গ্রেফতার


ইয়াবা ও গাঁজাসহ নারী গ্রেফতার
ঝালকাঠির নলছিটিতে মাদকসহ ইতি আক্তার রঞ্জু (৩০) নামের নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার নাঙ্গুলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ইতির কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। ইতি নাঙ্গুলী গ্রামের নুরে আলম হাওলাদারের মেয়ে এবং মিরাজ মাঝির স্ত্রী। পুলিশের দাবি, ইতি চিহ্নিত মাদক কারবারি। জানা গেছে, ইতি দীর্ঘদিন যাবৎ এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। খবর পেয়ে পুলিশ সোর্স লাগিয়ে তার ইয়াবা বিক্রি সম্পর্কে নিশ্চিত হয়। বৃহস্পতিবার গভীর রাতে ইয়াবা বিক্রির সময়ে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। এ সময় মহিলা পুলিশ তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করে। নলছিটি থানার ওসি মো.আব্দুস সালাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়।’

সর্বশেষ :

হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য?   হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য? বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা   বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিলের শক্তিমত্তা আনচেলত্তিকে ফেলল ‘মধুর সমস্যায়’   ব্রাজিলের শক্তিমত্তা আনচেলত্তিকে ফেলল ‘মধুর সমস্যায়’ বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল   বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল সিভিকাস: বিএনপি আমলেও সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মীরা নিপীড়নের শিকার   সিভিকাস: বিএনপি আমলেও সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মীরা নিপীড়নের শিকার ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির   ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির অভিজ্ঞদের ওপরই ভরসা রাখলেন মন্তেল্লা, তুরস্কের বিশ্বকাপ দল ঘোষণা   অভিজ্ঞদের ওপরই ভরসা রাখলেন মন্তেল্লা, তুরস্কের বিশ্বকাপ দল ঘোষণা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ   শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ