প্রকাশিতঃ ডিসেম্বর ২৪, ২০২৪

এমডি মনিরুল মওলাকে ইসলামী ব্যাংকে ঢুকতে দিচ্ছেন না কর্মকর্তারা


এমডি মনিরুল মওলাকে ইসলামী ব্যাংকে ঢুকতে দিচ্ছেন না কর্মকর্তারা
ব্যাংক জালিয়াতিতে এস আলমের প্রধান সহযোগী হিসেবে পরিচিত মুহাম্মদ মনিরুল মওলাকে ইসলামী ব্যাংকে ঢুকতে দিচ্ছেন না কর্মকর্তারা। এমডি পদে বহাল থেকে এস আলমকে নতুন করে সহায়তার তথ্য ফাঁসের পর কর্মকর্তারা ক্ষেপে যান। গত বৃহস্পতিবার কিছু কর্মকর্তা তাকে পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করেন। রোববার থেকে তিনি আর অফিসে আসছেন না। বাসায় আছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্যের জন্য তাকে মোবাইল ফোন কল করেও পাওয়া যায়নি। ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকেও পাওয়া যায়নি। ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলের পর ব্যাংকটিতে প্রভাবশালী হয়ে উঠেন মুনিরুল মওলা। শুরুতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। আর ২০২০ সালের ডিসেম্বরে তাকে এমডি পদে নিয়োগ দেয় এস আলম মনোনীত পর্ষদ। সরকার পরিবর্তনের পর ব্যাংকটির পর্ষদে পরিবর্তন হলেও এমডি পদে বহাল আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিবির নেতা।

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?