প্রকাশিতঃ এপ্রিল ১৪, ২০২৩

কাজের উদ্দেশ্যে ঢাকায় এসে ট্রেনের ধাক্কায় লাশ


কাজের উদ্দেশ্যে ঢাকায় এসে ট্রেনের ধাক্কায় লাশ
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন আশকোনা হজক্যাম্প লেভেল ক্রসিংয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. মোতালেব হোসেন (৫১) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।মোতালেব হোসেনের মেয়ে রাজিয়া আক্তার মিম রেলওয়ে পুলিশকে জানান, গত দু’দিন আগে তার বাবা কাজের উদ্দেশ্যে ঢাকায় আসেন। নিহত মোতালেব পেশায় একজন রংমিস্ত্রি।তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার গুলমান নেছারাবাদ গ্রামের বাসিন্দা। ঢাকা রেলওয়ে থানা বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আলী আকবর জানান, শুক্রবার সকাল ৮টার দিকে বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন আশকোনা হজক্যাম্প লেভেল ক্রসিংয়ে মোতালেব পায়ে হেঁটে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ :

বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায়   বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন   জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!   ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে   ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে   বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস   সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র   কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!   ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!