খাগড়াছড়ি কারাগার থেকে পালাল দুই আসামি


খাগড়াছড়ি কারাগার থেকে পালাল দুই আসামি
খাগড়াছড়ি কেন্দ্রীয় কারাগার থেকে দুই হাজতি আসামি পালিয়ে যাওয়ার পর একজন ধরা পড়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে কারাগারের দক্ষিণ পাশের দেয়াল টপকে পালিয়ে যায় দুই হাজতি। তারা হলো–খাগড়াছড়ি সদরের ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৪) ও রামগড় উপজেলার সিলেটিপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রাজিব হোসেন (২০)। এর মধ্যে রাজিব হোসেন এরশাদকে পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই স্থানীয় লোকজনের সহায়তায় খাগড়াছড়ি টিএন্ডটি গেটের সামনে থেকে আটক করা হয়। তবে শফিকুল ইসলাম এখনো পলাতক। খাগড়াছড়ি জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘দুই হাজতি দেয়াল ডিঙিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় একজনকে দ্রুত ধরা সম্ভব হয়েছে। বাকিজনকে ধরার চেষ্টা করা হচ্ছে। পলাতক শফিকুল ইসলাম চুরির মামলার আসামি।’

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা