প্রকাশিতঃ সেপ্টেম্বর ১০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলায় ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের হলমোড়-রানীহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব সুত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ আজহারুল ইসলাম (২৯)কে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিদনগর বিশ্বাসপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে। অভিযানে গ্রেপ্তার আজহারুল ইসলামের হেফাজত থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।