জম্মু-কাশ্মীরে মিলল মহামূল্যের লিথিয়ামের খোঁজ, রয়েছে সোনার খনিও


জম্মু-কাশ্মীরে মিলল মহামূল্যের লিথিয়ামের খোঁজ, রয়েছে সোনার খনিও
ভারতে এই প্রথম লিথিয়ামের হদিস পাওয়া গেল। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় ৫৯ লক্ষ টন লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে। এছাড়া ৫টি সোনার খনির সন্ধান পাও বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।খবর আনন্দবাজারের। বর্তমানে বৈদ্যুতিক গাড়ি ও মোবাইল ফোনের মতো বৈদ্যুতিক যন্ত্রের চাহিদা ক্রমেই বাড়ছে। বৈদ্যুতিক গাড়ি কিংবা মোবাইল ফোনে ব্যবহৃত ব্যাটারির অন্যতম মূল উপাদান লিথিয়াম অনেকটাই দামি। কারণ তা আমদানি করতে হয়। তবে ভারতে লিথিয়ামের সন্ধান পাওয়ার ফলে এবার তাদের ব্যাটারিশিল্পে নতুন দিগন্ত খুলতে পারে বলে মনে করা হচ্ছে। প্রযুক্তি ক্ষেত্রে উন্নতির জন্য গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের ওপর জোর দেওয়ার কথা বলেছিল কেন্দ্রীয় খনি মন্ত্রণালয়। লিথিয়ামসহ বিভিন্ন খনিজ অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা থেকে আনার জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছিল সরকার। লিথিয়ামের জন্য এতদিন অন্য দেশের ওপর নির্ভরশীল ছিল ভারত। এবার দেশেই এই খনিজের সন্ধান পাওয়ার ফলে সেই নির্ভরতা কিছুটা কাটবে বলেই আশা তাদের। দিল্লির মসনদে বসার পর থেকেই দেশকে ‘আত্মনির্ভর’ করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিথিয়ামের সন্ধান ‘আত্মনির্ভর ভারতে’র উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন কেন্দ্রীয় খনি সচিব বিবেক ভরদ্বাজ। বলেছেন, ‘আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে এই ধরনের গুরুত্বপূর্ণ খনিজ খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, লিথিয়ামের পাশাপাশি ৫টি সোনার খনির হদিস পাওয়া গেছে। জম্মু ও কাশ্মীরের পাশাপাশি ছত্তীসগঢ়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্নাটক, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গানাতেও খনিজ পদার্থ পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে পটাশ, মলিবডেনামের মতো খনিজ।

সর্বশেষ :

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক   ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ   এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের   রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ   ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার   তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ   অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ   গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত   কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত