প্রকাশিতঃ এপ্রিল ১৪, ২০২৩

জি২০ সম্মেলনে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানে হচ্ছে না


জি২০ সম্মেলনে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানে হচ্ছে না
ইউক্রেনের অনুরোধ সত্ত্বেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগামী সেপ্টেম্বরের অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাবে না ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী শুক্রবার এই ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি ইউক্রেনের উপপররাষ্ট্র মন্ত্রী এমিন জাপারোভা দিল্লি সফরে এসে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ করেছিলেন, সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য জি২০ শীর্ষ সম্মেলনে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হোক। এ প্রসঙ্গে অরিন্দম বলেছেন, জি২০-তে কারা আমন্ত্রিত, তা এর আগেই নির্ধারিত হয়ে গেছে। সেই তালিকায় নতুন নাম যুক্ত হওয়ার সম্ভাবনা নেই। এ শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্য সদস্য রাষ্ট্রের প্রধানদের পাশাপাশি ভারতে আসার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। স্বাভাবিক ভাবেই, এই আসরে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালে সম্মেলন কার্যত ভেস্তে যেতে পারে। আয়োজক এবং সভাপতি রাষ্ট্র হিসাবে ভারত কখনওই তা চাইবে না বলে কূটনৈতিক শিবির মনে করছে।

সর্বশেষ :

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি   ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা   রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত   সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!   পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে   প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ   গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন   কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন