প্রকাশিতঃ সেপ্টেম্বর ১১, ২০২৪

নির্বাহী বিভাগে রদবদলে যে পরামর্শ দিলেন আমির খসরু


নির্বাহী বিভাগে রদবদলে যে পরামর্শ দিলেন আমির খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাহী বিভাগে রদবদলের ক্ষেত্রে সবার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। খসরু বলেন, ‘গত ১৫-১৬ বছরে দেশে চরম রাজনীতিকরণ হয়েছে। ক্ষমতার অপব্যবহার হয়েছে। দলীয় নির্বাহী বিভাগে পরিণত হয়েছে, সেখানে থেকে বেরিয়ে আসতে হবে।’ পদে পদে সুযোগ সন্ধানীরা বসে আছে, তাদের সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিয়ে যাবে বিএনপি। আগামী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে খসরু বলেন, ‘দীর্ঘ আলোচনা হয়েছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর বিএনপি কী ভাবছে, অন্তর্বর্তীকালীন সরকার কেমন করছে, আগামী দিনের বিএনপির পরিকল্পনা কী এসব বিষয়ে জানতে চেয়েছে।’ তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে, কী করে সম্পর্ক আরও জোরদার ও অর্থনৈতিক ভিত্তি দৃঢ় করা যায়, সে বিষয়ে কথা হয়েছে। জিও পলিটিক্স, রোহিঙ্গা ইস্যুও আলোচনায় ছিল।’ নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে এ নিয়ে বিদেশিদের সবার আগ্রহ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘হাইকমিশনার নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে জানতে চেয়েছেন। বিএনপির নির্বাচন নিয়ে কি ভাবছে সে বিষয়ে আলোচনা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নেওয়া বিষয়ে বলেছেন তিনি।’

সর্বশেষ :

কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন   কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা   “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা   ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী   “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি?   কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে   প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি   রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের   এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের