প্রকাশিতঃ এপ্রিল ২২, ২০২৩

ফোনালাপে যে কথা হলো পুতিন-সৌদি যুবরাজের


ফোনালাপে যে কথা হলো পুতিন-সৌদি যুবরাজের
ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ তথা ডি ফ্যাক্টো (কার্যত) শাসক মোহাম্মদ বিন সালমান। শুক্রবার তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ খবর দিয়ে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংকট নিরসন নিয়ে ফোনলাপ করেছেন সৌদি যুবরাজ ও রুশ প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ফোনালাপ এমন সময় অনুষ্ঠিত হলো যখন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ দীর্ঘ প্রায় এক যুগ পর সম্প্রতি প্রথমবারের মতো সিরিয়া সফর করেছেন। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন ও সৌদি যুবরাজ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের প্রচেষ্টার বিষয়েও আলোচনা করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফোনালাপে বিশ্বের তেলের বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ওপেক প্লাসের মধ্যে সমন্বয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দুই নেতা। এছাড়া সৌদি আরব এবং ব্রিকস-ভুক্ত দেশ তথা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন পুতিন ও বিন সালমান, বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের নেতৃত্ব ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন পুতিন।

সর্বশেষ :

সোনামসজিদ স্থলবন্দর ও সিমান্ত এলাকায় ৩ কোটি টাকার চালান আটক   সোনামসজিদ স্থলবন্দর ও সিমান্ত এলাকায় ৩ কোটি টাকার চালান আটক বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট!   বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান   নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস   জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি   বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী   বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম   আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে  ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার