প্রকাশিতঃ সেপ্টেম্বর ২, ২০২৩

বিচারব্যবস্থা নিয়ে বিদেশিদের বিবৃতি অগ্রহণযোগ্য: ১৩ সাংস্কৃতিক ফেডারেশনের প্রতিবাদ


বিচারব্যবস্থা নিয়ে বিদেশিদের বিবৃতি অগ্রহণযোগ্য: ১৩ সাংস্কৃতিক ফেডারেশনের প্রতিবাদ
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম বন্ধ করতে বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ বিশিষ্ট ব্যক্তির খোলা চিঠিকে একটি দেশের স্বাধীন বিচারব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল বলে মনে করছে বাংলাদেশের জাতীয়ভিত্তিক ১৩টি সাংস্কৃতিক ফেডারেশন। শুক্রবার এক যৌথ বিবৃতিতে ফেডারেশনগুলো বলেছে, বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে বিদেশিদের বিবৃতি অগ্রহণযোগ্য। সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিশিষ্ট ব্যক্তিরা শ্রম আইনে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন। তাদের এ আহ্বান আইনের শাসন এবং একটি দেশের স্বাধীন বিচারব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। বিবৃতিতে এ ধরনের ‘বেআইনি এবং অনভিপ্রেত’ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ১৩ ফেডারেশনের নেতারা। ওই ১৬০ জনের এ বিবৃতির সঙ্গে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখার জন্য সাংস্কৃতিক সংগঠনগুলো সরকারের প্রতি দাবি জানিয়েছে। বিবৃতিদাতা সংগঠনগুলো হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

সর্বশেষ :

বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায়   বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন   জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!   ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে   ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে   বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস   সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র   কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!   ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!