বিয়ের পীড়িতে ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক লেখক


বিয়ের পীড়িতে ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক লেখক
বিয়ের পীড়িতে বসছেন ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে তার বাসায় দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে আশীর্বাদ সম্পন্ন হয়। কনের নাম দীপা বিশ্বাস। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। এখন একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন দীপা। ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখকের আশীর্বাদের একটি ভিডিও পোস্ট করেছেন। কয়েকটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ১২ বছরের অপেক্ষার অবসান। দাদার আশীর্বাদ সম্পন্ন। সকলের আশীর্বাদে থাকবেন দাদা! অনাগত দিন সুন্দর আর সুখের হোক। আগামী ১৭ ফেব্রুয়ারি হবে গায়ে হলুদ, ২২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে হবে বিয়ে এবং ১ মার্চ তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে লেখক ভট্টাচার্যের আশীর্বাদের বেশ কয়েকটি ছবি। এসব ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।

সর্বশেষ :

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড   আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি