প্রকাশিতঃ এপ্রিল ২৬, ২০২৩

‘বুড়ো দাদা’ বলে বাইডেনকে কটাক্ষ করলেন মেদভেদেভ


‘বুড়ো দাদা’ বলে বাইডেনকে কটাক্ষ করলেন মেদভেদেভ
যুক্তরাষ্ট্রের আগামী বছরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ৮০ বছরের জো বাইডেন। মঙ্গলবার টুইটারে দেওয়া এক বার্তায় এ ঘোষণা দেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট। বাইডেনের এমন ঘোষণার পর তাকে নিয়ে কটাক্ষ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মেদভেদেভ প্রেসিডেন্ট বাইডেনকে একজন স্মৃতিশক্তি কমে যাওয়া বুড়ো ও মরিয়া দাদা বলে অভিহিত করেছেন বুড়ো বয়সে বাইডেন ভয়ংকর ভুল সিদ্ধান্ত নিতে পারেন- উল্লেখ করে সাবেক রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমি যদি মার্কিন সামরিক বাহিনীতে থাকতাম, তাহলে দ্রুত নকল পারমাণবিক কোড সংবলিত একটি নকল ব্রিফকেস তৈরি করতাম, যে ব্রিফকেসের ভেতরেই থাকে দেশের পরমাণবিক অস্ত্রসম্ভার নিয়ন্ত্রণের চাবিকাঠি। এটা এ কারণে করতাম যাতে তিনি (বাইডেন) জয়ী হলেও যেন অপূরণীয় পরিণতি এড়ানো যায়। মঙ্গলবার আগামী নির্বাচনে লড়ার ঘোষণা দিয়ে বাইডেন বলেন, আমাদের সঙ্গে থাকুন, বাকি কাজ শেষ করি। সেইসঙ্গে তিনি রিপাবলিকান চরমপন্থীদের হাত থেকে আমেরিকার গণতন্ত্রকে বাঁচাতে লড়াই করছেন বলেও জানান। প্রসঙ্গত, বাইডেন যদি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন, তাহলে তিনি ৮৬ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আর সেটা হলে তিনিই হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট। যা হবে মার্কিন ইতিহাসে নতুন রেকর্ড।

সর্বশেষ :

বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায়   বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন   জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!   ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে   ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে   বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস   সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র   কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!   ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!