প্রকাশিতঃ ডিসেম্বর ২, ২০২৪

ভারত সীমান্তে বিএসএফের ধরপাকড়, করা হচ্ছে ড্রোনের মাধ্যমে নজরদারি


ভারত সীমান্তে বিএসএফের ধরপাকড়, করা হচ্ছে ড্রোনের মাধ্যমে নজরদারি
নানা অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। গত চার মাসে শুধু উত্তরবঙ্গে অনুপ্রবেশের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে বলে দাবি করল বিএসএফ। অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করার জন্য আরও আঁটসাঁট হচ্ছে প্রহরা। যে জায়গাগুলিতে ফেন্সিং ছিল না, সেখানে ফেন্সিং দেওয়া হচ্ছে। সোমবার ( ২ ডিসেম্বর) এমনই জানালেন শিলিগুড়ি ফ্রন্টিয়ারের বিএসএফের আধিকারিকেরা। বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা বলেন, ‘‘তিন বিঘা করিডর নিয়ে যে জটিলতা ছিল, সেটাও কেটে গিয়েছে।’’ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ সমস্যা নিয়ে তাঁরা জানান, উত্তরবঙ্গে আট জেলার অধীনে থাকা প্রায় ১৯৩৭ কিলোমিটার ইন্দো-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে বিএসএফ। বাংলাদেশে অস্থিরতার কারণে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। অতিরিক্ত জওয়ান মোতায়েনের পাশাপাশি থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। সীমান্তে পারাপারের জায়গায় বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন। বিএসএফের আইজি বলেন, ‘‘সীমান্তে টানা নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। তবে অগস্ট মাসের পর থেকে ও পার থেকে সংখ্যালঘুদের এ পারে আসার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-র সঙ্গে আলোচনা করে ওই সমস্ত সমস্যা মেটানো হচ্ছে। আর ফেন্সিংয়ের জন্য জমি অধিগ্রহণে রাজ্য সরকারেরও ভাল সহযোগিতা পাওয়া যাচ্ছে। ফ্রন্টিয়ারের অধীনে থাকা মোট সীমান্তের ১০ শতাংশে ফেন্সিং নেই। খুব শীঘ্রই সেই জায়গাগুলোতে ফেন্সিং লাগানো হবে।’’ সীমান্ত দিয়ে অবৈধ ভাবে প্রবেশের অভিযোগে ২০২৩ সালে মোট ১২৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার। তা ছাড়া ১৭৩ জন ভারতীয় গ্রেফতার হন। চলতি বছরে এ পর্যন্ত ১৯৪ জন বাংলাদেশি এবং ১৯৭ জন ভারতীয় পাকড়াও হয়েছেন। তা ছাড়া তিন রোহিঙ্গা এবং তিন অন্য অনুপ্রবেশকারী মিলিয়ে মোট ৩৯৭ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। সূত্র: আনন্দবাজার

সর্বশেষ :

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি   ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা   রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত   সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!   পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে   প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ   গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন   কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন