প্রকাশিতঃ অক্টোবর ২০, ২০২৩

যাবজ্জীবন সাজা এড়াতে বিদেশে পালিয়ে থেকেও রক্ষা হলোনা।


যাবজ্জীবন সাজা এড়াতে বিদেশে পালিয়ে থেকেও রক্ষা হলোনা।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দশত্ত্বর গ্রামের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী লিটন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২০ অক্টোবর ) তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হবে বলে টঙ্গীবাড়ি থানা পুলিশ সুত্রে নিশ্চিত হওয়া গেছে। এর আগে গাজীপুর মেট্টোপলিটনের গাছা এলাকা হতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। লিটন হাওলাদার (৪০) দশত্তর গ্রামের ইদ্রিস আলী হাওলাদারের ছেলে।টঙ্গীবাড়ী থানা এস আই আল মামুন বলেন ,২০০৮ সালে লিটন তার নিজ গ্রামের এক গৃহিণীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে লিটন দেশ ছেড়ে মালয়শিয়া চলে যান। মালয়েশিয়ায় ৭-৮ বছর অবস্থান করে সে দেশে ফিরে বাড়িতে না পৌঁছে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।এলাকার লোকজন এবং তার আত্মীয়-স্বজনরা সবসময় বলে বেড়াতো লিটন এখনো মালয়েশিয়া অবস্থান করছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাজীপুরের গাছা এলাকা হতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে গ্রেফতার করা হয়েছে্ তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে।এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি রাজিব খান বলেন ,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গাজীপুর হতে গ্রেফতার করে থানায় আনা হয়েছে তাকে দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ :

বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায়   বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন   জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!   ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে   ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে   বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস   সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র   কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!   ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!