রমজানের ঈদের পর সরকার পতনের একদফা আন্দোলন: বিএনপির ভাইস চেয়ারম্যান


রমজানের ঈদের পর সরকার পতনের একদফা আন্দোলন: বিএনপির ভাইস চেয়ারম্যান
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় সব দিক থেকে ব্যর্থ। এই ব্যর্থ সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আগামী রমজানের ঈদের পর সরকার পতনের একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’ তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই এ কর্মসূচির ডাক দেবেন, আমরা তখন কঠোর আন্দোলনে মাঠে ঝাঁপিয়ে পড়বো।’ শনিবার কুমিল্লা নগরীতে বিএনপির পদযাত্রা এবং বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকারের সমালোচনা করে বুলু বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দেশবাসীকে নিয়ে চূড়ান্ত আন্দোলন করা হবে। তবে আন্দোলন সফল করতে সবাইকে ঐক্যবব্ধ থাকতে হবে।’ তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ আছে বলেই সরকার ভয়ে আছে। সরকার ক্ষমতায় থাকতে আমাদের (বিএনপি) দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনসহ মিথ্যা মামলায় কারাগারে পাঠাচ্ছে। দেশবাসী আমাদের সঙ্গে আছে বলেই সরকার এখন বুঝতে পারছে তাদের পায়ের তলায় মাটি নেই।’ এর আগে বুলু কুমিল্লায় পৌঁছে কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নগরীতে মিছিল ও পদযাত্রায় অংশ নেন। মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরকত উল্লাহ বুলু। এ সময় আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, মহানগর ছাত্রদল সভাপতি রিয়াজ উদ্দিন, জেলা ছাত্রদল সভাপতি নাদিমুর রহমান শিশির, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু, মহানগর ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিঠু সহ ছাত্রদল নেতৃবৃন্দ।

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা