প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম আরটির ওপর শুক্রবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। মার্কিন প্রশাসনের অভিযোগ, আরটি কার্যত রাশিয়ার ‘গোয়েন্দা যন্ত্রের হাত’ হিসেবে কাজ করছে। খবর বিবিসির ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, রুশ সংবাদমাধ্যম হিসেবে আরটি গোপনে ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল’ করার চেষ্টা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আরটি রাশিয়ার সরকারের মদদপুষ্ট। এর সাইবার কার্যক্রম চালানোর সক্ষমতাসহ ইউনিট আছে। সেই সঙ্গে আরটি ও রুশ গোয়েন্দাদের যোগসাজশ আছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ সম্প্রচারমাধ্যমটি ইউরোপ, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোয় ‘তথ্য পরিচালনা, গোপন প্রভাব ও সামরিক সংগ্রহে’ জড়িত ছিল। ব্লিঙ্কেন আরও অভিযোগ করেন, ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের ব্যবহারের জন্য অস্ত্র–সরঞ্জাম (বডি আর্মার, স্নাইপার রাইফেল, ড্রোন ইত্যাদি) কিনতে অনলাইনে তহবিল সংগ্রহ করেছে আরটি।

সর্বশেষ :

বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট!   বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান   নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস   জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি   বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী   বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম   আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে  ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান   ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান