প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২২, ২০২৩

শীর্ষ চীনা কর্মকর্তার সঙ্গে ক্রেমলিনে বৈঠকে পুতিন


শীর্ষ চীনা কর্মকর্তার সঙ্গে ক্রেমলিনে বৈঠকে পুতিন
রাশিয়া সফররত চীনা শীর্ষস্থানীয় কর্মকর্তা ওয়াং ইয়ি’র সঙ্গে ক্রেমলিনে বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর: বিবিসি’র। রাশিয়ার একটি টেলিভিশনে মস্কোর ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা কূটনীতিক ওয়াং ইয়ির বৈঠকের ছবি প্রচার করা হয়েছে। একটি দীর্ঘ টেবিলের দুই পাশে মুখোমুখি বসেছেন দুজন। পুতিন এ সময় ‘জটিলতর আন্তর্জাতিক পরিস্থিতি’ নিয়ে কথা বলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাশিয়া সফরের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, ‘চীনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ যাত্রায় আমরা ওয়াং ইয়ি’র কথা শুনলাম।’ টেলিভিশনে প্রচারিত ওয়াং ইয়ি’র সংক্ষিপ্ত বক্তব্য প্রচার করা হয়। তিনি বলেন, ‘অন্য কোনো দেশ চীন ও রাশিয়াকে চাপ দিতে পারে না।’ ওয়াং বলেন, ‘ভিন্ন দেশের চাপের মুখে চীন ও রাশিয়ার সম্পর্কে কোনো ঘাটতি দেখা দেবে না। দুই দেশই কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত।’ উষ্ণ বচনে চীনা কূটনীতিক ওয়াং ইয়ি বলেন, ‘গোটা বিশ্ব এবং মস্কোর সঙ্গে অংশীদারত্বের জায়গা শক্তিশালী করতে প্রস্তুত বেইজিং।’ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করেন। আগামী পরশু শুক্রবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের এক বছর হতে যাচ্ছে। এমন সময় হঠাৎ করেই দুদিন আগে গত সোমবার ইউক্রেনের কিয়েভ সফর করেন জো বাইডেন। পরে তিনি দুদিনের জন্য পোল্যান্ডে যান এবং সেখানে ভাষণ দেন। এর কয়েক ঘণ্টা আগে জাতির উদ্দেশে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র বিষয়ক চুক্তি বাতিলের ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে চীনের গুরুত্বপূর্ণ কূটনীতিক ওয়াং ইয়ি মস্কো সফরে গেলেন

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?