শ্রীনগরে ৭২ পিছ ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ১


শ্রীনগরে ৭২ পিছ ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ১
মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ রোকসানা বেগম (৪৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর থানার দক্ষিণ জশুরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করে ওই নারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতার রোকসানা বেগম শ্রীনগর উপজেলার স্যামসুদ্দি এলাকার বাসিন্দা। তিনি মরহুম আলাউদ্দিনের স্ত্রী।র‌্যাব-১০-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে তার কাছ থেকে আনুমানিক ২১ হাজার ৬০০ টাকা মূল্যের ৭২ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় এক হাজার টাকা মূল্যের ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।র‌্যাব আরও জানায়, রোকসানা বেগম দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধার কৃত মাদক দ্রব্যসহ গ্রেফতার কৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ :

দিঘারকান্দা খালের পুনঃখনন কাজ পরিদর্শন করলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক   দিঘারকান্দা খালের পুনঃখনন কাজ পরিদর্শন করলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ   পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত   ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ   ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান   ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার   সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু   সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু