প্রকাশিতঃ এপ্রিল ১২, ২০২৩

শ্রীপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে মিললো অর্ধলক্ষ টাকার মেয়াদত্তীর্ণ সরকারি ঔষুধ


শ্রীপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে মিললো অর্ধলক্ষ টাকার মেয়াদত্তীর্ণ সরকারি ঔষুধ
সরকারি হাসপাতালে ভালো মানের ঔষুধ ও ফ্রি স্বাস্থ্য সেবা চালু থাকায় প্রতিদিন সাধারন রোগীদের ভীড় জমে এসব হাসপাতালে। যেখানে রোগীদের জন্য মান সম্মত লক্ষ লক্ষ টাকার মেডিসিন ফ্রিতেই বিতরন করেন দ্বায়িত্বশীলরা। সাধারণত জ্বর, ঠান্ডা, ব্যথা, পুড়ে যাওয়া, সর্দি, কাশিসহ বিভিন্ন এন্টিবায়োটিকের মত ওষুধ বিনামূল্যেই বিতরন হয় এসব হাসপাতালে। তবে এই নিয়মের ব্যতিক্রম দেখা গিয়েছে মাগুরার শ্রীপুর সদরের উপস্বাস্থ্য কেন্দ্রে। সারি সারি সাজানো মুল্যবান অর্ধ লক্ষ টাকার সরকারি ঔষুধেরই নেই মেয়াদ। অথচ দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের প্রেসক্রিপশনে দেখা মিলল লেখা নেই কোনো সরকারি ওষুধের নাম। শিশুদের জন্য সর্দি কাশির মেডিসিন হাসপাতালে থাকলেও প্রাইভেট কোম্পানির ওষুধের নামই অধিকাংশ প্রেসক্রিপশনে। ফলে সরকারি মুল্যবান এসব মেডিসিন বছরের পর বছর কার্টুন বক্সে থেকেই মেয়াদ উত্তীর্ন হয়েছে। চিকিৎসা নিতে আসা নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সরকারি হাসপাতালের ঔষুধের মান ভালো ও ফ্রিতে চিকিৎসা সেবা পাওয়ায় আমরা এখানে আসি। কিন্তু আমাদেরকে যে প্রেসক্রিপশন দেওয়া হয় তাতে প্রায়ই সব ঔষুধই বাইরে থেকে কিনে নিতে হয়। মেয়াদ উত্তীর্ন এসব মেডিসিনের দায় নিতে চাননি সদ্য যোগদানকৃত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ কাজী খসরুর আলম। দায় এড়িয়ে তিনি জানান, আমি ৩০ মার্চে এখানে যোগদান করেছি। মেয়াদ উত্তীর্ন মেডিসিনগুলো বছর দুয়েক আগে এখানে সাপ্লাই করা। আমার পূর্বে যিনি এখানে দায়িত্বে ছিলেন তিনি এই বিষয়ে ভালো জানেন। আমি দায়িত্বে আসার পরই মেয়াদ উত্তীর্ন ওষুধের ব্যাপারে উধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। তারা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত সাবেক উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সাইদুর রহমান জানান, দায়িত্বে থাকাকালীন সময়ে কোনো মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ছিলো না। তবে হঠাৎ করে আমার কাছ থেকে স্টোরের চাবি নেওয়া হয়েছে ৩০ মার্চে এরপর কি হয়েছে এ বিষয়ে আমি কিছু জানিনা। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষুধের বিষয়ে অবগত রয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?