প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩

সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই-দুলু


সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই-দুলু
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। স্বৈরাচার সরকার ক্ষমতা না ছাড়া পর্যন্ত খালেদা জিয়া আন্দোলন, তারেক রহমানের আন্দোলন, বিএনপির আন্দোলন এবং জনগণের আন্দোলন চলবেই। শনিবার(২৫শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, তত্ত্ববোয়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফার দাবীতে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতা দুলু বলেন, যতই ভয়-ভীতি দেখাক। এ ১৪ বছর অনেক কষ্ট করেছেন। আপনারা অনেক রক্ত ঝড়িয়েছেন। সানাউল্লাহ নূর বাবু, রাকিব, সুজনসহ অসংখ্যক নেতাকর্মী ভাইদের হারিয়েছি। আমাদের অনেক নেতাকর্মীরা হামলা-মামলা, নির্যাতনের স্বীকার হয়েছেন। তবুও তারা দল ছেড়ে কোথাও যায়নি। আর মাত্র কয়েকটা দিন। তারপরই অন্ধকার পরই নতুন সূর্য আসবে। এই সূর্য বাংলাদেশের মানুষের গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, মানুষের কথা বলার অধিকার। সামনে যত রকম আক্রমণ হোক না কেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনা হবে। দুলু আরও বলেন, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বার বার ছিলাম। আমরা ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের ওপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হামলা, তাদের মিছিলে আক্রমণ, বাড়িঘরে আগুন দেওয়া এ রাজনীতি আমি কখনো করিনি। আমি নাটোরের দায়িত্বরত মন্ত্রী ছিলাম। কখনো তাদের মিটিং হামলা, মিছিলে বাঁধা দেওয়া এমন রাজনীতি করিনি। আজ বড়ই কষ্ট লাগে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়, বাঁধা দেওয়া হয়। আজকের এ শান্তিপূর্ণ কর্মসূচি আটকানোর জন্য বিভিন্ন রকম পায়তারা করা হয়েছিল। আজ চাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় সব দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। সাধারণ মানুষ আজ কষ্টে দিন কাটছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু\'র সভাপতিত্বে পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শাহ্ আলম, সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন প্রমুখ।

সর্বশেষ :

বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট!   বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান   নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস   জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি   বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী   বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম   আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে  ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান   ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান