হারে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের


হারে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
শ্রীলংকার বিপক্ষে হেরে টি-২০ বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশের মেয়েদের।১২৭ রানের টার্গেটে নেমে দশ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে লংকান মেয়েরা। রোববার রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম বলের মুখোমুখি হয়ে ওপেনার মুর্শিদা খাতুন রান আউট হয়ে যান।তবে টপ-মিডলের অন্য চার ব্যাটার ছোট ছোট রান পেয়েছেন। ওপেনার শামীমা সুলতান ১৩ বলে ২০, তিনে নামা শোভানা মুস্তারি ৩২ বলে ২৯ ও চারে নামা নিগার সুলতান ৩৪ বলে রান করেন ২৮। শেষমেশ ৮ উইকেটে ১২৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ জাতীয় নারী দল। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথমে হোঁচট খায় লংকান মেয়েরা।২৫ রানে তিন উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় তারা।গড়ে শতরানের জুটি।লংকান ওপেনার হারশিথা মাধুরী ৫০ বলে ৬৯ রানের হার না মানা দুর্দান্ত ইনিংস খেলেন। আটটি চার এবং এক ছক্কা হাঁকিয়েছেন তিনি। তার সঙ্গে জুটি গড়া নিলাক্ষী ডি সিলভা ৩৮ বলে দুই চারে রান করেন ৪১।দশ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় লংকান মেয়েরা।

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা